আউশকান্দিতে ২৪ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: 4:47 PM, October 5, 2021

 আউশকান্দিতে ২৪ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা- সিলেট মহা সড়কের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ব্যস্ততম জনবহুল আউশকান্দি থেকে র‍্যাবের অভিযানে ২৪ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র‍্যাব সূত্রে জানাযায়, গত সোমবার দিবাগত রাত ১১টা ৫০মিনিটের সময় সিলেট ইসলামপুর ক্যাম্পের একটি অভিযানিক দলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম ও এএসপি তুহিন রেজার নেতৃত্বে আউশকান্দি আমকোনা সাকিনস্থ হাইওয়ে রাস্তার পাশে অবস্থিত নবীগঞ্জ পল্লীবিদ্যুৎ সাব ষ্টেশন-২ এর সামনে অভিযান চালিয়ে চাঁদপুর জেলার মতলব উত্তর থানার গুচ্চগ্রামের মৃত লোকমান খানের পুত্র মোঃ মহরম খাঁন (২৬)কে আটক করে তার হেফাজতে থাকা ২৪ কেজি গাঁজা, ২টি মোবাইল ও ২টি সীমকাড জব্দ পূর্বক গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণী ২৪(গ) ধারায় মামলা দায়ের করে আসামী ও জব্দকৃত আলামত সহ নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এবং আদালতে পাটানোর ব্যবস্থা চলছে বলেও জানান।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30