নেতাকর্মীদের সমর্থনে প্রবাস থেকে দেশে ফিরলেন অনর উদ্দিন জাহিদ

প্রকাশিত: 8:30 PM, October 8, 2021

নেতাকর্মীদের সমর্থনে প্রবাস থেকে দেশে ফিরলেন অনর উদ্দিন জাহিদ

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

যুক্তরাজ্যের আওয়ামীলীগের কোভেন্ট্রি শাখার প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের রাইয়াপুর আর্দশ গ্রামের কৃতি সন্তান চৌধুরী অনর উদ্দিন জাহিদ শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌচ্ছান। পরে হযরত শাহ জালাল ও শাহফরান, (রঃ) মাজার জিয়ারত করে বাদ জুম্মা ঢাকা সিলেট মহা সড়কের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্তরে এসে পৌছিলে প্রায় কয়েক শতাধীক নেতাকর্মীরা মোটরসাইকেল ও সিএনজি দিয়ে শোডাউন করে উনার নিজ বাড়ি রাইয়াপুর আর্দশ গ্রামে নিয়ে যান।

 

পথিমধ্যে আউশকান্দি পয়েন্ট, তাহিরপুর মাদ্রাসা বাজার ও উনার নিজ বাড়িতে পৌছে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বক্তব্য রাখেন। তিনি বলেন, দেশ ও দশের সেবা করার জন্য আমি যুক্তরাজ্য থেকে দেশে এসেছি। আশা করেছি, নির্বাচন করতে, তবে আমার প্রিয় সংঘটন বাংলাদেশ আওয়ামীলীগ যদি আমাকে নৌকা দেন তাহলে নির্বাচন করব, নয়ত নয়।

 

আমি আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। এ সময় উপস্থিত ছিলেন,২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল মন্নাফ, বিশিষ্ট মুরুব্বি আব্দুল আজাদ, তাহিরপুর মাদ্রাসা বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ দবির হোসেন, ২নং ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুস সামাদ আজাদ, ৬নং কুর্শি ইউপি যুবলীগ নেতা মোঃ বিপ্লব মিয়া, কৃষকলীগ নেতা ইফতেহার হোসেন, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা মোফাজ্জল হোসেন মায়া,নজির মিয়া, জুয়েল আহমেদ,দুলাল মিয়া, জামিল আহমেদ, আতিকুর রহমান, রুহেল আহমদ, তুহিন আহমেদ, সোলেমান মিয়া, সাদির মিয়া, মোঃছাদ উল্লাহ, মাহফুজ, রাসেল মিয়া, আলমগীর আহমদ জীবন, যুবলীগ নেতা আব্দুল আহাদ, মোঃ ময়নুল ইসলাম, সুমন মিয়া, উজ্জল নিয়া, রবিন মিয়া, কবির মিয়া, মোজ্জামেল মিয়া, মাজিদুর রহমান, জাহাঙ্গীর রানা, সাজু সহ উপজেলা ও স্থানীয় ইউপি আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

তিনি সকলের উদ্দেশ্যে বলেন, আমি লন্ডন থেকে আপনাদের সেবা করার জন্য দেশ ও মাঠির টানে এসেছি। যদি নমিনেশন পাই তাহলে নৌকা মার্কা নিয়ে নির্বাচন করবো ইনশাল্লাহ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30