সিলেট ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২১
লন্ডন বাংলা ডেস্কঃঃ
বগুড়ার শেরপুর উপজেলায় পূজামণ্ডপে আলোকসজ্জার তারে বিদ্যুৎস্পর্শে একে একে তিনজনের মৃত্যু হয়েছে।সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নে চুরকুটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— গেদু মাহত (৪৫), পলাশ মাহত (৩২) ও ক্ষিতিশ চন্দ্র মাহত (৩৩)। তাদের বাড়ি একই এলাকায়।শিরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, উপজেলার ভবানীপুর ইউনিয়নে চুরকুটা গ্রামে পূজামণ্ডপে আলোকসজ্জার জন্য সংযোগ দেওয়া বৈদ্যুতিক তারে গেদু মাহত বিদ্যুৎস্পর্শ হন।
এ সময় তাকে বাঁচাতে গিয়ে পলাশ ও ক্ষিতিশ স্পষ্ট হন। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে গেদুর ছেলে রুবেল মাহতও আহত হয়। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।