সিলেট ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২১
লন্ডন বাংলা ডেস্কঃঃ
ইসলাম ধর্মের সর্বশেষ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন ১২ রবিউল আউয়াল। সৌদিআরবের মক্কা নগরে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনিইহলোক ত্যাগ করেন। বাংলাদেশে দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত। বাংলাদেশে শুক্রবার (৮ অক্টোবর) ১৪৪৩ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় পবিত্র ঈদেমিলাদুন্নবী (সা.) ২০ অক্টোবর জশনে জুলুস পালিত হবে সারাদেশে৷
এর আগের দিন (৭ অক্টোবর) বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশের আকাশে ৭ অক্টোবর (বৃহস্পতিবার) কোথাও ১৪৪৩ হিজরি সনের পবিত্র রবিউল আউয়ালমাসের চাঁদ দেখা যায়নি। ফলে ৮ অক্টোবর শুক্রবার পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ৯ অক্টোবর শনিবার থেকে পবিত্ররবিউল আউয়াল মাস গণনা করা হবে। সেই প্রেক্ষিতে, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরি, ২০ অক্টোবর বুধবার পবিত্রঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রাম আনোয়ারার মসজিদ গুলা ভিন্ন সাজে রূপ নিয়েছে৷কিছু কিছু মসজিদগুলাতে ১ইরবিউল আউয়াল থেকে ওয়াজ মাহফিল,মিলাদ কিয়াম চলতেছে৷পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে “গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ আনোয়ারা শাখার সভাপতি মাওলানা মনিরআহমদ আনোয়ারী বলেন, মহানবী (সা.)-এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই মুসলমানদের অফুরন্ত কল্যাণ, সফলতা ওশান্তি নিহিত রয়েছে। ১২ রবিউল আউয়ালকে অশেষ পুণ্যময় ও আশীর্বাদধন্য দিন হিসেবে বিবেচনা করেন ধর্মপ্রাণমুসলমানরা। আরব জাহান যখন পৌত্তলিকতার অন্ধকারে ডুবে গিয়েছিল, তখন হজরত মুহাম্মদ (সা.)-কে বিশ্বজগতের জন্যরহমতস্বরূপ পাঠিয়েছিলেন মহান আল্লাহ। এ জন্য আনোয়ারার মসজিদ গুলা ভিন্ন সাজে রূপ নিয়েছে৷