জগন্নাথপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সভা

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২১

জগন্নাথপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সভা

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ তালামীযে ইসলামিয়া পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বাস্তবায়ন পরিদের উদ্যোগে দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনাসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

২৪ অক্টোবর রোববার স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠান উদ্বোধন করেন প্রবীণ আলেমেদ্বীন হযরত মাওলানা ছমির উদ্দিন। ঈদে মিলাদুন্নবী (সা.) বাস্তবায়ন পরিষদের আহবায়ক মাওলানা নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আল ইসলাহ এর সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা জ.উ.ম আবদুল মুনইম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আল ইসলাহ এর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মইনুল ইসলাম পারভেজ।

 

প্রধান বক্তার বক্তব্য রাখেন, তালামীযের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মঞ্জুরুল করিম মহসিন। বক্তব্য রাখেন, মুফতি গিয়াস উদ্দিন, মাওলানা তাজুল ইসলাম আলফাজ, মাওলানা আবু আইয়ূব আনছারী, মাওলানা নিজাম উদ্দিন জালালী, মাওলানা নুর আহমদ প্রমূখ।

 

সভায় দেশের বিভিন্ন অঞ্চল সহ জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা আল ইসলাহ ও তালামীযের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এতে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, ছাত্র, বিভিন্ন মসজিদের ইমাম ও ধর্মপ্রাণ মুসলিম জনতা উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031