সিলেট |
প্রকাশিত: 8:34 PM, November 18, 2021
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
হবিগঞ্জের নবীগঞ্জে ”ওয়েভ ফাউন্ডেশন” এর আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে প্রকল্প অবহিতকরণ ও এডভোকেসি নেটওয়ার্ক গঠনে বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
আউশকান্দি র, প উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক ইকবাল বাহার তালুকদারের সভাপতিত্বে ও ওয়েভ ফাউন্ডেশন প্রোগ্রাম অফিসার নাজমুল হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন।
এতে দিলারা হোসনকে চেয়ারপারসন, অধ্যক্ষ তনুজ রায়কে ভাইস চেয়ারপারসন ও কয়েস আহমেদকে সাধারন সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটি গঠন করা হয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ক্ষমতায়ন ও তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে এই কমিটি।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক ক্বারী আব্দুল কাইয়ুম, জাতীয় অনলাইন প্রেসক্লাব অন্তর্ভুক্ত নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল এস প্রতিনিধি বুলবুল আহমদ, সহ সভাপতি সুহেল আহমদ, তথ্য বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, চিত্র সম্পাদক মোঃ মনির হোসেন, ইউপি সদস্য আব্দুুল মুুুকিত, জাকিয়া আক্তার লাকী, সোহেল আহমেদ, সাইফুর রহমান সাইফ, বাপ্পী রাজ দে, শাহেদুজ্জামান, সাংবাদিক বুলবুল আহমেদ, জাহাঙ্গীর আলম, তাসনিম সুলতানা মনি সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।