লন্ডনের রেড ব্রিজ ইয়ূথ কাউন্সিলের সদস্য হলেন বিয়ানীবাজারের লাবিব

প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০

লন্ডনের রেড ব্রিজ ইয়ূথ কাউন্সিলের সদস্য হলেন বিয়ানীবাজারের লাবিব
 

মুহিব উদ্দিন চৌধুরী, লন্ডন

লন্ডন প্রবাসী বিয়ানীবাজারের কৃতি সন্তান আহমেদ লাবিব রহমান উডব্রীজ আই স্কুলের শিক্ষার্থী লন্ডনের রেডব্রীজ ইয়ুথ কাউন্সিলের নির্বাচনে অংশ নিয়ে সদস্য নির্বাচিত হয়েছে।

গত ৩ থেকে ১৩ ফেব্রুয়ারী পর্যন্ত রেডব্রীজ ইয়ুথ কাউন্সিলের নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। এতে বারার ১১ থেকে ১৮ বছর বয়সীদের ১৫০০০ ভোটারের ভোটে ইয়ুথ কাউন্সিলে সদস্য নির্বাচিত হন। নির্বাচনে মোট ১০ জন প্রার্থী ছিলেন। তাঁরা ইয়ুথ কাউন্সিলের সদস্য হিসেবে ইয়ুথ পার্লামেন্টে কিভাবে কিশোর তরুণ বয়সীদের পক্ষে কোন কোন ইস্যূ নিয়ে কথা বলবেন, কাউন্সিলের বিভিন্ন ফোরামে কিভাবে ভূমিকা রাখবেন, সে সম্পর্কে তাদের নির্বাচনী ইশতেহার প্রচারণাকালে তুলে ধরেন। রেডব্রীজ বারার সবগুলো সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীরা অনলাইনে ভোট প্রয়োগের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করেন। গত ১৮ ফেব্রুয়ারি বিকালে রেডব্রীজ টাউন হলে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচিতদের নিয়ে ইয়াং কেবিনেট গঠন করা হবে এবং তারা ন্যাশনাল ইয়ুথ পার্লামেন্টে রেডব্রীজ বারার প্রতিনিধিত্ব করবেন।


নবনির্বাচিত ইয়ুথ কাউন্সিল ও ইয়ুথ পার্লামেন্ট মেম্বার আহমেদ লাবিবের বাড়ি বিয়ানীবাজার উপজেলা মাথিউরা ইউনিয়নের পুরুষপাল গ্রামে।

লাবিব রহমান বিয়ানীবাজারের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি লিডার ও বাংলাদেশ সেন্টারের সহ সভাপতি, জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি মুহিবুর রহমান মুহিবের কনিষ্ট পুত্র। তিনি ছেলে লাবিবের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সবার কাছে দোআ চেয়েছেন l

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930