বাংলাদেশে মোট ভোটার ১০ কোটি ৯৮ লাখ,হিজড়া ৩৬০ জন

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০

 বাংলাদেশে মোট ভোটার ১০ কোটি ৯৮ লাখ,হিজড়া ৩৬০ জন

লন্ডন বাংলা ডেস্কঃ

বাংলাদেশের পুরুষ-মহিলা ও হিজড়া সম্প্রদায়ের লোকজন মিলিয়ে মোট ভোটা সংখ্যা ১০ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ১১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৫৩০ জন, নারী ৫ কোটি ৪৩ লাখ ৩৬ হাজার ২২২ জন। হিজড়া ভোটার ৩৬০ জন। এর মধ্যে নতুন ভোটার ৬৯ লাখ ৭১ হাজার ৪৭০।

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভোটার দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এ তথ্য জানান।এতে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইসি কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930