ওসমানীনগর ইনছান উল্ল্যা ভিলেজ ডেভেলাপমেন্টের সনদ বিতরণ বৃহস্পতিবার

প্রকাশিত: 1:07 PM, March 3, 2020

ওসমানীনগর ইনছান উল্ল্যা ভিলেজ ডেভেলাপমেন্টের সনদ বিতরণ বৃহস্পতিবার

 

ওসমানীনগর প্রতিনিধিঃঃ

ওসমানীনগরে ইনছান উল্ল্যা ভিলেজ ডেভেলাপমেন্ট যুব সমবায় সমিতির পক্ষ থেকে তিন মাস মেয়াদী সেলাই প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হবে। এবং প্রশিক্ষন প্রাপ্ত গরিব ও অসহায় মহিলাদের মধ্যে সেলাই মিশিন বিতরণ করা হবে।

 

আগামী বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোবারকপুর ইনছান উল্ল্যা মার্কেটে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ ও সেলাই মিশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত থাকবেন সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধূরী। বিশেষে অথিতি হিসাবে উপস্থিত থাকবেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাহমিনা আক্তার।

 

ওসমানীনগরে ইনছান উল্ল্যা ভিলেজ ডেভেলাপমেন্ট যুব সমবায় সমিতির প্রতিষ্ঠাতা মোবারকপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় বাস্তবায় কমিটির ইউকে শাখার সভাপতি আলহাজ্ব ফজল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইনছান উল্ল্যা ভিলেজ ডেভেলাপমেন্ট যুব সমবায় সমিতির সভাপতি শামছুল ইসলাম শামীম।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30