নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর

প্রকাশিত: 2:05 PM, December 15, 2021

নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

হবিগঞ্জের নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন ২০২২ ইংরেজী’র তফশীল ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার ১৪ ডিসেম্বর বিকালে নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে তফশীল ঘোষনা করেছেন অনুষ্টানের সভাপতি প্রধান নির্বাচন কমিশনার দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ ফজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, সহকারী নির্বাচন কমিশনার নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদার, অর্থ সম্পাদক মোঃ শওকত আলী। তফশীল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর অনুষ্টিত হবে এ নির্বাচন। ২৯ তারিখ দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ হবে।

 

আগামী ১৬ই ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহন, ১৯ ডিসেম্বর ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করার পর ঐ দিনই দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত যাচাই বাছাই করা হবে। ২১ ডিসেম্বর দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা হবে। উক্ত নির্বাচনে সভাপতি পদে ১০ হাজার, সহ সভাপতি পদে ৫ হাজার, সাধারন সম্পাদক পদে ৮ হাজার, যুগ্ম সাধারন সম্পাদক পদে ৪ হাজার, অর্থ সম্পাদক পদে ৩ হাজার এবং কার্যনির্বাহী সদস্য পদের জন্য ১ হাজার ৫ শত টাকা ধার্য্য করা হয়েছে।

 

এতে অন্যানের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারন সম্পাদক সেলিম তালুকদার, সহ-সভাপতি শাহ সুলতান আহমদ, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, দৈনিক সময় পত্রিকার সম্পাদক মোঃ আলা উদ্দিন আহমদ, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাইফুল জাহান চৌধুরী, এটিএম সালাম, এমএ আহমদ আজাদ, সাবেক সাধারন সম্পাদক রাকিল হোসেন, আকিকুর রহমান সেলিম, অলিউর রহমান, মুহিবুর রহমান চৌধুরী তছনু, জাকির হোসেন চৌধুরী, তৌহিদুল ইসলাম চৌধুরী, মোঃ ছাদিকুর ইসলাম, নুরুজ্জামান ফারুকী, মোজাহিদ আলম চৌধুরী, এম এ মুহিত প্রমূখ।

 

সভায় প্রধান নির্বাচন কমিশনার মোঃ ফজলুর রহমান তার বক্তব্যে বলেন, ২০২২ইং সনের নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন যেন একটি গ্রহন যোগ্য অবাধ, নিরপেক্ষ ও সুষ্ট নির্বাচন হয় এই কামনা সকলের নিকট করছি। এ নির্বাচনকে উৎসব মুখোড় পরিবেশে পরিসমাপ্তি করতে প্রেসক্লাবের সকল সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করেন। তফশিল ঘোষনার পর থেকে বিভিন্ন প্রার্থীরা ইতি মধ্যে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30