নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন

প্রকাশিত: 3:37 PM, December 18, 2021

নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ৯সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকাল বাদ আছর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফাহাদ আহমদ এর পরিচালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে মেয়াদ উত্তীর্ণ অনলাইন প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। সভায় ক্বারী মোঃ আব্দুল কাইয়ুমকে আহবায়ক ও মোঃ আব্দুর রহিমকে যুগ্ন আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বুলবুল আহমেদ, ফাহাদ আহমেদ, জসীম উদ্দীন, মিজান মোহাম্মদ, সেলিম উদ্দিন, সৈয়দ জুনাব আলী ও এম এ তাহের। এ কমিটির মাধ্যমে আগামী ১ সপ্তাহের মধ্যে সাধারণ সভার আহবান করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন- বুলবুল আহমেদ, মোঃ আব্দুল কাইয়ুম, মোঃ আব্দুর রহিম, ফাহাদ আহমেদ, জসীম উদ্দীন, মিজান মোহাম্মদ, সেলিম উদ্দিন, মোঃ আশরাফুল, মোঃ লিটন মিয়া, সৈয়দ জুনাব আলী, এম এ তাহের, আফজাল হোসাইন, মোঃ জুয়েল আহমদ, মো: মানজার শিকদার, শেখ জসিম উদ্দিন। এর পূর্বে গত ৩ ডিসেম্বর অনলাইন প্রেসক্লাবের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সকল সদস্য বর্তমান মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের পক্ষে মত দেন বিগত কমিটির সদস্যবৃন্দ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30