ট্রাকের ভেতর দুই লাশ!

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২০

ট্রাকের ভেতর দুই লাশ!

 

স্টাফ রির্পোটার::

সিলেট শহরে ট্রাকের মধ্যে থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের লালমাটিয়া এলাকায়  (ঢাকা মেট্রো-ট-১৮-৪০৩০) ট্রাকের ভেতর (সামনে চালক ও হেলপার বসার স্থান) দুটি লাশ পড়ে থাকতে দেখা যায়। আজ শুক্রবার  (২৪ জানুয়ারী) সকাল ১১টার দিকে মোগলাবাজার থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে। উদ্ধার করা লাশের পরিচয় পেয়েছে পুলিশ।  তারা হলেন- চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার বাসবাড়ির বাগদী গ্রামের মো. কাদেরের ছেলে মো. জাহাঙ্গীর (২৫) ও দীন মোহাম্মদের ছেলে মো. রাজু (২৫)। ঢাকার গাজীপুরের জয় দেবপুরস্থ ধান গবেষণা কেন্দ্র থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ট্রাকটি সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

 

লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ট্রাকটি দুর্ঘটনার শিকার হয়েছে, এমন তথ্য পায়নি পুলিশ। ফলে এ লাশ দুটি নিয়ে দেখা দিয়েছে রহস্য। পুলিশ এটিকে ‘হত্যাকাণ্ড’ ধরেই তদন্ত শুরু করেছে বলে সূত্রে জানা গেছে। শুক্রবার সকাল ১১টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লালমাটিয়া এলাকাস্থ সিটি করপোরেশনের ময়লার ভাগাড়ের দক্ষিণ দিকের প্রবেশপথে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৪০৩০) পাওয়া যায়। ট্রাকের ভেতর (সামনে চালক ও হেলপার বসার স্থান) দুটি লাশ পড়ে থাকতে দেখা যায়।

 

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা বলেন, ‘পুলিশ প্রথমে এটিকে দুর্ঘটনায় মৃত্যু মনে করেছিল। কিন্তু ট্রাকের কোনো ক্ষতি না দেখে, দুর্ঘটনা চিহ্ন না পেয়ে সন্দেহ হয় পুলিশের। আমাদের ধারণা, অন্য কোথাও এদেরকে হত্যা করে এখানে এনে ফেলে গেছে ঘাতকরা। লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ঘাতকরা হয়তো এটিকে দুর্ঘটনা বলে চালিয়ে দিতে চেয়েছিল। পুলিশ এ ঘটনার রহস্য উদঘাটনে জোরেশোরে কাজ শুরু করেছে। ওই দুই যুবকের স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31