তেলিয়াপাড়া মুক্তিযোদ্ধা চত্ত্বর থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশিত: 8:59 PM, January 1, 2022

প্রতিনিধি/ নবীগঞ্জঃঃ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া জগদিশপুর মুক্তিযুদ্ধা চত্ত্বর সংলগ্ন রেলষ্টেশনের অদুরের একটি ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) লাশ উদ্বার করেছে পুলিশ।

 

 বৃহস্পতিবার বিকালে স্থানীয় লোকজন ডোবার পানিতে একটি লাশ ভাসতে দেখেন। এ খবর স্থানীয়রা পুলিশকে দিলে তেলিয়াপাড়া ফাঁড়ির পুলিশ সন্ধায় ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। কিন্তু, পুলিশ এখন পর্যন্ত লাশের কোন পরিচয় নিশ্চিত করতে পারে নি।

 

এ ব্যাপারে মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। তবে, লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। ডাক্তারি রির্পোট আসলে মৃত্যুর কারণ জানতে পারবো।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30