হবিগঞ্জের এসপিসহ ৫৪ পুলিশের বিরুদ্ধে মামলা খারিজ

প্রকাশিত: 1:31 PM, January 4, 2022

হবিগঞ্জের এসপিসহ ৫৪ পুলিশের বিরুদ্ধে মামলা খারিজ

প্রতিনিধি/হবিগঞ্জঃঃ

হবিগঞ্জেবিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশ সুপার (এসপি) এসএম মুরাদ আলী, সদর থানার ওসি মো. মাসুক আলীসহ ৫৪ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করা হয়েছে।

 

সোমবার (৩ জানুয়ারি) বিকেলে হবিগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশীদ মামলার আবেদনটি খারিজ করে দেন।এর আগে গত বৃহস্পতিবার বিএনপি নেতা অ্যাডভোকেট শামছুল ইসলাম বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের আদালতে এ মামলার আবেদন জানান।

 

মামলার বাদী অ্যাডভোকেট শামছুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিচারক ২০৩ ধারায় মামলাটি খারিজ করেছেন।তিনি বলেন, এত বড় একটি ঘটনায় যদি মামলা না নেন তাহলে কি আর বলার আছে। তবে বিষয়টি দলীয় হাইকমান্ডকে জানানো হয়েছে। হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ীই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30