কমলগঞ্জে “গানে খোঁজে নেবো সেরা কন্ঠ তোমার”

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০

কমলগঞ্জে “গানে খোঁজে নেবো সেরা কন্ঠ তোমার”

                                 রিয়েলিটি ‘শো’র উদ্বোধন বৃহস্পতিবার

প্রতিনিধি/কমলগঞ্জঃঃ
“ঝরে পড়া প্রতিভার অন্বেষণে জাগবে কমলগঞ্জ গাইবে এবার” এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে “গানে খোঁজে নেবো সেরা কন্ঠ তোমার” ২০২০ সংগীত বিষয়ক রিয়েলিটি ‘শো’র শুভ উদ্বোধন ৫ মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে।

 

২৫০ জন শিল্পীর অংশগ্রহণে বৃহস্পতিবার সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনাস্থ জেলা পরিষদ অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে কম্পিউটার শিল্পী গোষ্ঠীর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা আজিজুর রহমান।

 

রিয়েলিটি ‘শো’র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। বুধবার বিকাল ৩টায় এ উপলক্ষে জেলা পরিষদ অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে “গানে খোঁজে নেবো সেরা কন্ঠ তোমার” প্রতিযোগিতার প্রধান সমন্বয়কারী মো. সালাহ উদ্দিন, কম্পিউটার শিল্পী গোষ্ঠীর সভাপতি মো. আনহার আলী ও সাধারণ সম্পাদক বুলবুল সিনহা অনুষ্ঠান সফল করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031