নবীগঞ্জে চলন্ত ট্রাকের চাকা বিস্ফোরণে যুবক নিহত

প্রকাশিত: 3:32 PM, January 11, 2022

নবীগঞ্জে চলন্ত ট্রাকের চাকা বিস্ফোরণে যুবক নিহত

লন্ডন বাংলা ডেস্কঃঃ

নবীগঞ্জে ইটবোঝাই চলন্ত ট্রাকের চাকা বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন।সোমবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার দেবপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতের নাম শাহ মাসুম। ২৫ বছর বয়সী মাসুম দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের উত্তর পাড়ার শাহ আব্দুল বারীর ছেলে।

 

স্থানীয়রা জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সদরঘাট নতুন বাজার এলাকায় একটি দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন মাসুম ও তার বন্ধুরা। হঠাৎ মিরপুর থেকে ছেড়ে আসা ইটবোঝাই ট্রাকটি বিকট শব্দ হয়। এ সময় ট্রাকের চাকা বিস্ফোরণ হয়ে একটি লোহার রিং মাসুমের মাথার বামপাশে এসে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আউশকান্দি অরবিট হসপিটালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন গোপলার বাজার পুলিশ ফাঁড়ির এএসআই রুবেলসহ একদল পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক নবীর হোসেন জানান, দুর্ঘটনায় কবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এছাড়া পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30