উৎসবমুখর পরিবেশে শাবিতে সরস্বতী পূজা উদযাপন

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০২২

উৎসবমুখর পরিবেশে শাবিতে সরস্বতী পূজা উদযাপন

লন্ডন বাংলা ডেস্কঃঃ

বর্নাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মালম্বীদের বিদ্যাদেবী স্বরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। শনিবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের ১১টি অস্থায়ী পূজামণ্ডপে জ্ঞানের অধিষ্ঠার্থী দেবী সরস্বতীর পাদপদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ করেন ভক্তরা।

 

অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানাচ্ছেন তারা। এসময় প্রসাদ বিতরণ করার পাশাপাশি সন্ধ্যায় আলোকসজ্জা ও সন্ধ্যারতি আয়োজন করা হয়। এদিকে, এদিন দুপুর ১টায় বিশ্ববদ্যালয়ের বিদ্যাদেবী সরস্বতী পূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার নীরাজ কুমার জায়সওয়াল।

 

এসময় তিনি প্রার্থনার পাশাপাশি পূজা উদযাপন নিয়ে বিভিন্ন বিষয়ে কথা বলার পাশাপাশি খোঁজখবর নেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শাবি শাখার সভাপতি অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায়, সাধারণ সম্পাদক অশোক বর্মন অসীম, সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. নারায়ণ সাহা ও অধ্যাপক ড. দীপেন দেবনাথ, শাবিপ্রবির কেন্দ্রীয় সরস্বতী পূজা উদযাপন কমিটির সভাপতি দীপ্ত রায়সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাবি শাখা, শাবিপ্রবির কেন্দ্রীয় সসরস্বতী পূজা উদযাপন কমিটি, শ্রী কৃষ্ণচৈতন্য শিক্ষা ও সাংস্কৃতিক সংঘসহ বিভিন্ন বিভাগের ১১টি অস্থায়ী পূজা ম-পে এবছর পূজা উদযাপন করা হচ্ছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031