কমলগঞ্জে গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনায় নারীসহ আহত ৩

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০

কমলগঞ্জে গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনায় নারীসহ আহত ৩
সালাহ্উদ্দিন শুভ,কমলগঞ্জঃঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে ড্রাইভিং শিখতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যালয়ের দেয়ালে ধাক্কা লেগে প্রাইভেট কারের সম্মুখ ভাগ দুমড়ে মুচড়ে এক নারীসহ ৩ জন আহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ)সকাল ১১টায় কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনাটি ঘটে। বর্তমানে তারা মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সুত্রে জানা যায়,শনিবার সকালে শমশেরনগরের সবুজবাগ এলাকার টুম্পা সরকার (৩৫) ও  কুলাউড়া উপজেলার শেলী বেগম (৩৭) তাদের সন্তানদের শমশেরনগর বিএএফ শাহিন কলেজে দিয়ে ২জন মিলে প্রাইভেট কারের চালককে সাথে নিয়ে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ড্রাইভিং শিখতে আসেন। প্রাইভেট কারটি খেলার মাঠ প্রদক্ষিণ করে এক সময় এসময় গাড়িটি(ঢাকা মেট্রো খঃ ১১-৭৭২৫) নিয়ন্ত্রণ হারিয়ে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের দেয়ালে গিয়ে ধাক্কা লেগে গাড়টি উল্টে যায়। এ ঘটনায় দুআ নারীসহ কারের চালকও আহত হয়েছেন। তখন তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে সংবাদকর্মী মো. সালাহ্উদ্দিন শুভ ও হৃদয় ইসলাম মিলে স্থানীয়রা কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের অবস্থা আশংকা জনক দেখে তাদের মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: নাসরিন জাহান প্রাইভেট কার নিয়ে ড্রাইভিং শিখতে গিয়ে দূর্ঘটনায় দুই নারীসহ ৩ জন আহতের সত্যতা নিশ্চিত করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930