সিলেট |
প্রকাশিত: 6:13 PM, February 22, 2022
প্রতিনিধি/হবিগঞ্জঃঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা শ্যামলী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র প্রতিপক্ষের বেপরোয়া হামলায়
এক ব্যক্তির মাথা ক্ষত- বিক্ষত হয়েছে। এ নিয়ে এলাকায় থতমতে অবস্থান বিরাজ করছে। যেকোন সময় আবারো সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা।
স্থানীয় ও আহতের সূত্রে জানাযায়, গতকাল ২১শে ফেব্রুয়ারি সোমবার সকাল অনুমান ১০টার দিকে ঘোলডুবা শ্যমলি গ্রামের কাপ্তান মিয়ার বাড়ির সামনে সরকারী পুকুরের নিকটে একই গ্রামের লাল মিয়ার পুত্র জুবায়ের মিয়ার সাথে তুচ্ছ ঘটনা নিয়ে বাক-বিতন্ড হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মৃত কাচা মিয়ার পুত্র আব্দুল হান্নান (৪০) এর মাথার পিছন দিকে লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে হান্নানের উপর বেপরোয়া ভাবে হামলা করে মাথায় কয়েকটি আঘাত করলে সে হান্নান মাটিতে ক্ষত- বিক্ষত হয়ে যায়।
এতে সে মাটিতে লুটে পড়ে চিৎকার করতে শুরু করে। পরে স্থানীয়রা তাকে ক্ষত-বিক্ষত অবস্থায় উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্মরত চিকিৎসক আহতের অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে আহতের পরিবারিক সূত্রে আরো জানাযায় যে, হাসপাতালে হান্নানের অবস্থা তেমন ভাল নেই। সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।