স্বাধীনতা কাপ টুর্নামেন্টে তাতিকোনা ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন

প্রকাশিত: 8:00 PM, March 15, 2022

স্বাধীনতা কাপ টুর্নামেন্টে তাতিকোনা ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন

প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইন্যাল খেলা মঙ্গলবার বিকেলে শহরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে(মন্টুবাবুর মাঠ) অনুষ্ঠিত হয়েছে। ফাইন্যাল খেলায় মুখোমুখি হয় তাতিকোনা ক্রিকেট ক্লাব বনাম ছাতক সিমেন্ট কারখানা ক্রিকেট ক্লাব। ১৫ ওভারের সীমতি খেলায় তাতিকোনা ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরুস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান।

 

স্বাধীনতা কাপ ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মিনহাজুর রহমান তাপসের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্ত্তী, ছাতক পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, ছাতক থানার এসআই আসাদুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাহফুজ বাবলু, এসপিপিএম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইসতিয়াক রহমান তানভির প্রমুখ।

 

খেলায় ধারা বর্ননা করেন শিক্ষক প্রনব মিটু। সভা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30