নবীগঞ্জে ডীপ টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুতপৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু, আহত ৩

প্রকাশিত: 3:31 PM, March 18, 2022

নবীগঞ্জে ডীপ টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুতপৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু, আহত ৩

বুলবুল আহমেদ/ নবীগঞ্জঃঃ – নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামে ডীপ টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুতপৃষ্ট হয়ে জুটন মিয়া (২৪),ও হাসি দিল (১৭) নামে দুই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে এ ঘটনাটি ঘটেছে। এতে আহত হয়েছেন আরোও ৩ জন।গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

স্থানীয়রা জানান, নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের সুজাপুর গ্রামের আব্দুল জলিল মিয়ার বাড়ির উঠানে সরকারী বরাদ্দকৃত টিউবওয়েল বসানোর জন্য সুনামগঞ্জ থেকে শ্রমিক আসে। বুহস্পতিবার দুপুর বেলা টিউবওয়েল বসানোর জন্য সকল সরঞ্জাম তৈরী করছিলেন শ্রমিকেরা।

 

এসময় বিদুতের মেইন লাইনে শ্রমিকদের হাতে থাকা লোহার পাইপ লেগে যাওয়ায় বিদ্যুৎপৃষ্ট হয় ৫ জন নির্মাণ শ্রমিক আহত হন। বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকরা মাটিতে লুটে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতিক দেখে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

 

আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে জুটন মিয়া (২৪) ও হাসি দিল (১৭) নামে এই দুই ব্যক্তির মৃত্যু হয়।

 

নিহত জুটন মিয়া সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার সেন নগর গ্রামের পিয়াজ আলীর পুত্র ও হাসি দিল একই জেলার শ্রীহাইল গ্রামের মোঃ আনু মিয়ার পুত্র। এ ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আমির হামজা ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন।

 

এ ব্যাপারে এসআই আমির হামজা বলেন, আমরা লাশ উদ্ধার করেছি। নিহতদের পরিবারের লোকজন থানায় এসেছেন। ময়নাতদন্ত শেষে লাশ দু’টি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  এ ঘটনার খবর নবীগঞ্জ- বাহুবল সার্কেল এএসপি আবুল খয়ের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30