সিলেট |
প্রকাশিত: 3:47 PM, March 18, 2022
প্রতিনিধি/নবীগঞ্জঃঃ
বঙ্গবন্ধুর জন্মদিন হলো স্বাধীন বাংলাদেশের একটি আনন্দের দিন।বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশের স্বাধীনতা অর্জন করা যেত না। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সবাই একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃৃত্বে দেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে।
১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত বলেন, নবীগঞ্জ- বাহবল আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দনের সভাপতিত্বে ও পজীপ কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান এডভোকেট গতিগোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার ভুমি উত্তম কুমার দাশ, টিএইচও ডাঃ আব্দুস সামাদ, নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক রিজভী আহমদ খালেদ, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শাহ আনিস আলী,বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ রাকিল হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা কৃষকলীগের আহবায়ক শেখ শাহনুর আলম ছানু, উপজেলা মহিলা লীগের সাধারন সম্পাদক শেখ ছইফা রহমান কাকলী,পৌর আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী, ইকবাল আহমদ বেলাল, ফয়সল তালুকদার, মাহবুবুর রহমান রাজু সহ আরো অনেকেই।
সভার শুরুতে কোনআন তেলওয়াত করেন, উপজেলা জামে মসজিদের ইমাম মাহবুবুর রহমান, গীতা পাঠ করেন শিক্ষক প্রদীপ কুমার দাশ।
এদিকে, সকাল ৯ টার সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তক অর্পন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ৫০টি পতাকাসহ আনন্দ শোভাত্রা সহ ৭দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বােধন করেন প্রধান অতিথি।
অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস অফিসার আসাদ উল্লা, প্রাণী সম্পদ অফিসার আজিজুল হক, হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ সেলিম তালুকদার, ইউপি চেয়ারম্যন নির্মেলন্দু দাশ রানা, হবিবুর রহমান হাবিব, রঙ্গ লাল দাশ, আওয়মীলীগ নেতা অঞ্জন পুরকায়স্থ, অমলেন্দু সুত্রধর, শিক্ষক কাঞ্চন বনিক সহ বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ।
এ সময় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। সভা শেষে অতিথিবৃন্দ উন্নয়ন মেলায় ২৩টি ষ্টল পরিদর্শন করেন। পরে এক মনােজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।