বালাগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০

বালাগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন


প্রতিনিধি/বালাগঞ্জঃঃ

“প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বালাগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।  এ উপলক্ষে রবিবার সকালে বালাগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বালাগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে “নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর আদর্শ শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল।

আলোচনা সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এম. এ মতিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, বালাগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, বালাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রকীব ভূইয়া, বালাগঞ্জ উপজেলা প্রকৌশলী এ এম আর জি কিবরিয়া, উপজেলা তথ্য অফিসার আশরাফুন নাহার, উপজেলা একাডেমিক সুপারভাইজার আফরোজা আতিক, বালাগঞ্জ থানার এস আই সুকোমল ভট্রাচার্জ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য তারেক আহমদ, সুচনা প্রকল্পের নজরুল ইসলাম, মো. আব্দুল আউয়াল, এস আই অংকন সরকার প্রমুখ। 

 

এর আগে সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি র‍্যালী বালাগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গন প্রদক্ষিন করে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031