গলায় পাথর বোঝাই রশি বাঁধা গলিত লাশ

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০

গলায় পাথর বোঝাই রশি বাঁধা গলিত লাশ

 

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

সিলেটের ওসমানীনগরে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের মোবারকপুর গ্রাম সংলগ্ন সাদিখাল নদীতে থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের সময় নিহতের গলায় বাঁধা ছিল ১৫ কেজির পাথর। নিহত সজেন্দ্র দাশ (৪০) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চকরিয়া গ্রামের নরেন্দ্র দাশের ছেলে বলে জানা গেছে।

 

জানা যায়, নিহত সজেন্দ্র দির্ঘ দিন থেকে তার শশুর বাড়ি উপজেলার মোবারকপুর গ্রামে বসবাস করে আসছে। গত ৫ দিন ধরে তিনি নিখোঁজ রয়েছেন। নিখোঁজের ব্যপারে ওসমানীনগর থানায় সাধারণ ডায়েরি করেন তার ভাগ্নে নেপাল দাশ।

 

রবিবার মোবারকপুর গ্রাম সংলগ্ন সাদিখালে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা থানাপুলিশকে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরীর পর রবিবার বিকেলে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। উদ্ধারের সময় নিহতের গলায় বাঁধা ছিল ১৫ কেজির পাথর।

লাশ উদ্ধারকারী কর্মকর্তা ওসমানীনগর থানার এসআই রতন লাল দেব, উদ্ধারের সময় নিহতের গলায় একটি রশি বাঁধা ছিলো । রশির অপর প্রান্তে ভারি পাথর বাঁধ্ াছিলো। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীসহ কয়েকজনকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনসহ অপরাধীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930