সিলেট |
প্রকাশিত: 7:26 PM, April 2, 2022
লন্ডন বাংলা ডেস্কঃঃ
দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে রোজা। আগামী ২৮ এপ্রিল বৃহস্পতিবার দিনগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।
আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে ফাউন্ডেশনের যশোরের উপ-পরিচালক চাঁদ দেখার সংবাদ জানান। কিছুক্ষণের মধ্যে জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে জানাবে।