নবীগঞ্জে বালু ও মাটি বিক্রয়ের দায়ে ২ জনকে কারাদন্ড

প্রকাশিত: 3:56 PM, April 24, 2022

নবীগঞ্জে বালু ও মাটি বিক্রয়ের দায়ে ২ জনকে কারাদন্ড

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের রসুলগঞ্জ এলাকায় সরকারি ও ব্যক্তি মালিকানাধীন ফসলি জমি থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলন করে বিক্রি করার অপরাধে ২ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রধান করেছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার তিমিরপুুুর গ্রামের সাফু মিয়া (৩৫) ও ছোট আলীপুর গ্ররামে মোঃ সাইফুর রহমান সাইফুল (৩৫)।

 

জানাযায়, গতকাল শনিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার( ভূমি) উত্তম কুমার দাশ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় এস আই রাজীব রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকুশ টিম সার্বিক সহযোগিতা করেছে। মাটি বিক্রি ও মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) অনুযায়ী দুই ব্যক্তিকে ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

 

ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রধান করার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30