নবীগঞ্জে ৫ কেজি গাজাঁসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: 1:00 PM, April 26, 2022

নবীগঞ্জে ৫ কেজি গাজাঁসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ ৫ কেজিসহ সোহেল মিয়া নামের ১ ব্যাক্তিকে গ্রেফতার করেছে। সোমবার বিকেলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ডালিম আহমেদের দিক নির্দেশনায় ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ কাওছার আহমেদ, এসআই আবু বককার, এএসআই লোকেস দাশসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সোহেল মিয়ার শশুর বাড়ি ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রামের ইউনুছ মিয়ার বাড়ী তাকে গ্রেফতার করা হয়।

 

 

পুলিশে সূত্র জানায়, গ্রেফতারকৃত সোহেলের বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ধর্মঘর উপজেলার জয়নগর গ্রামে। সে ওই গ্রামের আব্দুল খালেকের পুত্র সোহেল মিয়া (৩৭)। সে দীর্ঘ দিন যাবৎ ধরে ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রামে তার শশুর ইউনুছ মিয়ার বাড়িতে বসবাস করে মাদক সেবন ও মাদক ব্যবসা করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৫ কেজিসহ তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30