নবীগঞ্জে শিক্ষকের হাত ধরে ছাত্রীর পলায়ন!

প্রকাশিত: 6:04 PM, April 30, 2022

নবীগঞ্জে শিক্ষকের হাত ধরে ছাত্রীর পলায়ন!

বুলবুল আহমেদ/নবীগঞ্জঃঃ

হবিগঞ্জের নবীগঞ্জে স্কুল থেকে পিত্রালয়ে না গিয়ে রাস্তা থেকে প্রেমিক শিক্ষকের হাত ধরে এক ছাত্রী প্রেমিকার পলায়নের খবর পাওয়া গেছে। এ ঘটনার খবর উপজেলার চতুর দিকে ছড়িয়ে পড়লে মূখরোচকনানা আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

 

জানা যায়, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের নাদামপুর গ্রামের সৌদি প্রবাসীর জনৈক কন্যা আরমান উল্লাহ ইসলামীক একাডেমির ৯ম শ্রেণীর ছাত্রী। সে একই স্কুলের শিক্ষক ফয়ছাল আহমেদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এ বিষয়টি স্কুল কর্তৃপক্ষ জানতে পেরে ঐ শিক্ষকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। পরে প্রেমিক শিক্ষক অন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকুরী করলেও তার ভালবাসার মানুষ ঐ স্কুল ছাত্রীর কথা ভূলে থাকতে পারেন নি। প্রেমিক শিক্ষক ফয়ছাল ঐ স্কুলে শিক্ষকতা ছেড়ে দিয়ে অন্য একটি শিক্ষা প্রতিষ্টানে শিক্ষকতা করলেও তিনি প্রতিনিয়তই ছাত্রীর সাথে দেখা স্বাক্ষাত ও প্রেম- আলাপন চালিয়ে আসছিলেন। এরই সুবাধে গত ২৫ এপ্রিল আরমান উল্লাহ ইসলামীক একাডেমি থেকে ভালবেসে ঘর বাধার স্বপ্ন নিয়ে শিক্ষক ফয়ছাল আহমেদের হাত ধরে পালিয়ে যায় প্রেমিকা ওই ছাত্রী। শিক্ষকের সাথে ছাত্রীর পলায়ন বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে রসালো সমালোচানার ঝড় বইতে শুরু করে। এতে ঘটনার ৫ দিন অতিবাহিত হওয়ার পর স্কুল ছাত্রীর কোন খোঁজ খবর পাওয়া যায় নি বলে ছাত্রীর মা জানান। তিনি আরো বলেন, প্রতিদিনের মতো আমার মেয়ে স্কুলে গেল, কিন্তু এখন পর্যন্ত সে আর বাড়ি ফিরে আসেনি। সকল আত্মীয়-স্বজনের বাসা বাড়িতে খোঁজে থাকে না পেয়ে অবশেষে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বলেও তিনি জানান।

 

এ ব্যাপারে আরমান উল্লাহর ইসলামী একাডেমির প্রধান শিক্ষক মোঃ সুহেল আহমদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ফয়ছাল আহমদ আমাদের একাডেমীর সাবেক শিক্ষক ছিলেন। এখন আর আমাদের স্কুলে তিনি নেই। বর্তমানে অন্য এক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন তিনি। কিন্তু ঐ মেয়েটি আমাদের স্কুলের ছাত্রী। স্কুল ছুটি হওয়ার পরে ছাত্রী বাড়ী যাওয়ার পথেমধ্যে এ ঘটনাটি ঘটেছে।

 

এ ব্যাপারে তিমিরপুর দারুল হিকমাহ মাদ্রাসার প্রিন্সিপাল লুৎফুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ফয়ছাল আমাদের মাদ্রাসায় ২ মাস পূর্বে ইংরেজি শিক্ষক হিসাবে যোগদান করেন। এ ঘটনাটি কিছুটা আমি শুনেছি।

 

এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি নিয়ে আমার সাথে পরামর্শ করেছেন ছাত্রীর আত্মীয় স্বজন ও একাডেমীর শিক্ষকবৃন্দ। কিন্তু কোন অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30