ঈদ উপহার হিসাবে জেসমিন ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: 12:29 PM, May 1, 2022

 ঈদ উপহার হিসাবে জেসমিন ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

নবীগঞ্জ উপজেলার বাজকাশারা গ্রামে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জেসমিন ফাউন্ডেশনের পক্ষে লন্ডন প্রবাসী শাহবাজ আব্দুল আজিজের অর্থায়নে গ্রামের শতাধীক গরিব অসহায় লোকজনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।

 

গতকাল (৩০ এপ্রিল) শনিবার দুপুর ২টার সময় নবীগঞ্জের সাংবাদিক আব্দুল মুহিতের বাড়ি থেকে গ্রামের হত দরিদ্র লোকজনের মধ্যে ঈদ উপহার হিসাবে ১ লিটার তৈল, ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ, ১ কেজি রসুন, ১ কেজি চিনি, ৫শ গ্রাম দুধ ও সেমাই বিতরন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুল মুহিত, সমাজ সেবক মোঃ জাকারিয়া তালুকদার, ফরিদা ইয়াসমিন, নাজমা বেগম, মোঃ আব্দুল মুক্তাদির, মসজিদের ঈমান, মোয়াজ্জিন সহ গ্রামের বিশিষ্ট ব্যাক্তিবর্গ ।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30