সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, মে ৮, ২০২২

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত

আন্তর্জাতিক ডেস্কঃঃ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিদ্দিক মিয়া (৩৫) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ২৮ এপ্রিল মক্কায় সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি।

 

নিহত সিদ্দিক কিশোরগঞ্জের পাকুন্দিয়ার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কুমরী বড়বাড়ী গ্রামের বাসিন্দা। তিনি সৌদি আরবের মক্কা নগরী ইশারা ছিত্তিনে একটি কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

 

সিদ্দিকের পরিবার সূত্রে জানা গেছে, কোম্পানির কাজে যাওয়ার সময় গত ২৮ এপ্রিল সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় সিদ্দিক। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

দুই ছেলে সন্তানের জনক সিদ্দিক মিয়া বেশ কয়েক বছর ধরে প্রবাসে বসবাস করছেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুটন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930