পাথর বাঁধা গলিত লাশ উদ্ধারের ঘটনায় ঘাতক স্ত্রীসহ গ্রেফতার ৩

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০

পাথর বাঁধা গলিত লাশ উদ্ধারের ঘটনায় ঘাতক স্ত্রীসহ গ্রেফতার ৩

 

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

সিলেটের ওসমানীনগরের পশ্চিম পৈলনপুর ইউনিয়নের মোবারকপুর গ্রাম সংলগ্ন সাদিখাল নদীতে থেকে ভাসমান অবস্থায় গলায় রশি আর রশিতে পাথর বাঁধা অবস্থায় সজেন্দ্র দাশের লাশ উদ্ধার হওয়ার ঘটনায় ৩ দিন পর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বড় ভাই রতন দাশ বাদি হয়ে গতকাল মঙ্গলবার দুপুরে ওসমানীনগর থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলা নং ০৪।

 

এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, নিহতের স্ত্রী সন্ধ্যা রানী দাশ, পশ্চিম পৈলনপুর ইউনিয়নের মোবারকপুর গ্রামের সুশিল দাশের ছেলে গোপল দাশ, কারিকুনা গ্রামের অতুল দাশের ছেলে স্বপন দাশ। গতকাল মঙ্গলবার বিকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা ওসমানীনগর থানার এস আই রতন লাল দেব বলেন, মামলা দায়েরর পর হত্যাকান্ডের ঘটনায় নিহতের স্ত্রীসহ ৩ জনকে গ্রেফতার করে আদাললতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সাথে আর কেই জরতি কি না তা খতিয়ে দেখছে পুলিশ ।

 

প্রসংগত: উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের মোবারকপুর গ্রাম সংলগ্ন সাদিখাল নদীতে থেকে ভাসমান অবস্থায় গলায় রশি আর রশিতে পাথর বাঁধা অবস্থায় গত রবিবার সজেন্দ্র দাশের লাশ উদ্ধার করে পুলিশ। সজেন্দ্র দাশ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চকরিয়া গ্রামের নরেন্দ্র দাশের ছেলে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930