নবীগঞ্জে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক হেলথ ক্যাম্প কার্যক্রম অনুষ্টিত

প্রকাশিত: 5:30 PM, June 7, 2022

নবীগঞ্জে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক হেলথ ক্যাম্প কার্যক্রম অনুষ্টিত

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত ২০১৯-২০, ও ২১-২২ অর্থবছরের ল্যাক্টেটিং মাদার সহায়তা কর্মসূচির আওতায় হেলথ ক্যাম্প কার্যক্রম উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল সোমবার (৬ জুন) দুপুরে নবীগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী এর পরিচালনায় উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম।

 

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ প্রিয়াংকা পাল চৌধুরী। এছাড়াও নবীগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে গর্ববতী মায়েদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30