হবিগঞ্জে বাড়ছে পানি

প্রকাশিত: 1:02 PM, June 22, 2022

হবিগঞ্জে বাড়ছে পানি

জেলা প্রতিনিধিঃঃ

হবিগঞ্জ জেলায় নতুন আরও কয়েকটি এলাকা বানের পানিতে প্লাবিত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬টি উপজেলার ৪৫টি ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে। ১৭৩টি আশ্রয়কেন্দ্রে ১৩ হাজার ২৮৯ পরিবার উঠেছেন। যদিও বাস্তবে জেলার প্রায় ৫০ শতাংশ বন্যাকবলিত, তবে সরকারি হিসেবে পানিবন্দী পরিবারের সংখ্যা ১৬ হাজার ৮৫টি।

 

জেলা প্রশাসন জানিয়েছে, জেলার আজমিরীগঞ্জ উপজেলার ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়ন, নবীগঞ্জ উপজেলার ১১টি, বানিয়াচং উপজেলার ১৫টি, লাখাইয়ে ৬টি, হবিগঞ্জ সদরে ৬টি ইউনিয়ন এবং বাহুবল উপজেলার ১টি ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে।

 

মঙ্গলবার পর্যন্ত সরকারিভাবে ১০ লাখ টাকা, ১৪৫ মেট্রিক টন চাল এবং ২ হাজার প্যাকেট শুকনো খাবার দুর্গতদের জন্য বরাদ্দ হয়েছে। চিকিৎসার জন্য ২৯টি মেডিক্যাল টিম কাজ করছে।

 

এদিকে কৃষি বিভাগের তথ্য অনুযায়ী বন্যার পানিতে ১৫ হাজার ৭১০ হেক্টর আউশ, ১৪ হাজার ৬৩০ হেক্টর বোনা আমন, ১ হাজার ৫৯৭ হেক্টর শাকসবজি এবং অন্যান্য ৫০ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত।

 

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মিনহাজ আহমেদ শোভন জানান, সোমবার কুশিয়ারা নদীর পানি স্থির ছিল। মাঝেমধ্যে এক সেন্টিমিটার বাড়লেও আবার কমে যাচ্ছে। তবে নবীগঞ্জ ও আজমিরীগঞ্জ উপজেলার লোকালয়ে বন্যার পানি আরও বাড়ার শঙ্কা রয়েছে। হবিগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদীর পানি ছিল বিপৎসীমার নিচে

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30