দেশে ফিরেছেন ১১৭৪ জন হাজি

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২২

দেশে ফিরেছেন ১১৭৪ জন হাজি

লন্ডন বাংলা ডেস্কঃঃ
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন এক হাজার ১৭৪ জন হাজি। ডেডিকেটেড হজ ফ্লাইট ছাড়াও অনেকে নিয়মিত কমার্শিয়াল ফ্লাইটেও দেশে ফিরছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা পর্যন্ত তারা দেশে এসেছেন। সৌদি আরবে বাংলাদেশ হজ অফিস এ তথ্য জানিয়েছে। এদিকে হজ করতে গিয়ে এ বছর ১৬ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ১৪ জন, নারী পাঁচজন।

 

গত রোববার পবিত্র হজ পালিত হয়েছে। এবার বিদেশ থেকে সাড়ে আট লাখসহ মোট ১০ লাখ মুসুল্লিকে নিয়ে হজ অনুষ্ঠিত হয়। ২০১৯ সালে সারাবিশ্ব থেকে প্রায় ২৫ লাখ মুসুল্লি হজে অংশ নিয়েছিলেন। কিন্তু এরপর করোনাভাইরাসের কারণে হজযাত্রীর সংখ্যা কমাতে বাধ্য হন সৌদি হজ কর্তৃপক্ষ।

 

উল্লেখ্য, এবার বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজ পালন করেছেন। হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধি দলসহ এবার ১৬৫টি ফ্লাইটে হজে যান তারা। এরমধ্যে বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন, সৌদি এয়ারলাইনসের ২৩ হাজার ৯১৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে পাঁচ হাজার ৮৬৪ জন হজযাত্রী সৌদি গিয়েছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031