কর্মস্থলে হৃদরোগে মারা গেলেন অতিরিক্ত সচিব

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০

কর্মস্থলে হৃদরোগে মারা গেলেন অতিরিক্ত সচিব

লন্ডন বাংলা ডেস্কঃঃ

স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জাতীয় প্রকল্পের (এলজিএসপি-৩) পরিচালক ও অতিরিক্ত সচিব সরদার সরাফত আলী নিজ কর্মস্থলেই মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রাজধানীর মতিঝিল সিটি সেন্টারে এসজিএসপি প্রকল্প অফিসে কর্মরত অবস্থায় নিজ অফিস কক্ষেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

 

সরাফত আলী এর আগে ফরিদপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বিমান মন্ত্রণালয়ের উপসচিবসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930