জগন্নাথপুরে গোতগাঁও স্কুল কমিটি গঠনে আবেদন

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০

জগন্নাথপুরে গোতগাঁও স্কুল কমিটি গঠনে আবেদন

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ১২৩নং গোতগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে উপজেলা শিক্ষা কর্মকর্তার নিকট অভিভাবকরা আবেদন জানিয়েছেন।

জানা গেছে, সর্বশেষ ২০১৬ সালে গোতগাঁও স্কুলের কমিটি গঠন হয়। ২০১৯ সালে কমিটির মেয়াদ শেষ হলে আর কোন কমিটি গঠন করা হয়নি। তাই নতুন করে কমিটি গঠনের লক্ষে ৯ মার্চ জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে অভিভাবকদের পক্ষ থেকে শামীম আহমদ হেনু, নাসির উদ্দিন সুহেল, লিলু মিয়া, জুবেল মিয়া ও জাকিরা বেগম লিখিত আবেদন করেছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930