জমি দখল করে উল্টো পুলিশ সদস্যের মামলা

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০

জমি দখল করে উল্টো পুলিশ সদস্যের মামলা

সালাহ্উদ্দিন শুভ/কমলগঞ্জঃঃ

 

মৌলভীবাজারের কমলগঞ্জ ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গুলের হাওর গ্রামের লুৎফুর মিয়ার ৬ শতক জমি ক্ষমতার দাপট দেখিয়ে দখল করে করে ঘর নির্মাণের াীভযোগ উঠে।  বুধবার সন্ধ্যায় মুঠোফোনে বলেন, পুলিশ সদস্য তামিম মিয়া তার বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলার ও মালামাল লুটে নেওয়ার অভিযোগ করে কমলগঞ্জ থানায় উল্টো একটি অভিযোগ করেছিলেন। থানা কর্তৃপক্ষ সে অভিযোগটিকে মামলা হিসেবে গ্রহন করে নিয়েছে।

 

তিনি আরও বলেন, প্রথমে তাদের করা অভিযোগে উপ-পরিদর্শক আনিছুর রহমান তদন্ত করে জমি দখলের সত্যতা পেয়েছিলেন। উভয়পক্ষকে নিয়ে কমলগঞ্জ থানায় বসার পর পুলিশ সদস্য দখলীয় জমি ছেড়ে দেওয়ার কথাও জানিয়েছিলেন। একণ এই পুলিশ সদস্য তার সীমানা প্রাচীর ভাঙ্গার মিথ্যে অভিযোগ দিলেও থানা কর্তৃপক্ষ সবকিছু জানার পরও কিভাবে অভিযোগটিকে মামলা হিসেবে গ্রহন করলেন ? তা তিনি বুঝতে পারছেন না।

 

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশ বলেন, উভয় পক্ষের জমি নিয়ে বিরোধ ছিল। সে সময় পুলিশ সদস্য তামিমও একটি অভিযোগ করেছিলেন। এখন তামিমের সীমানা প্রাচীল ভেঙ্গে ফেলায় সে অভিযোগটিকে মামলা হিসেবে গ্রহন করা হয়েছে।

 

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930