মৌলভীবাজারে করোনার প্রাদুর্ভাব ও প্রতিরোধে করণীয় মতিবিনিময় সভা 

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০

মৌলভীবাজারে করোনার প্রাদুর্ভাব ও প্রতিরোধে করণীয় মতিবিনিময় সভা 
প্রতিনিধি/মৌলভীবাজারঃঃ
মৌলভীবাজারে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার আয়োজনে পৌর জনমিলন কেন্দ্রে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার পৌরসভার সহকারি প্রকৌশলী রনধীর রায় এর পরিচালনায় ও পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সির্ভিল সার্জন ডা: তৌহিদ আহমদ, মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. পার্থ সারথি দত্ত কানুনগো, সরকারি কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী, অতিরিক্তি পুলিশ সুপার আনোয়ারুল হক, টাউন সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শামছুল ইসলাম।
এসময় শিক্ষক, জনপ্রতিনিধি, ইমাম, পুরোহিত ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যার যার অবস্থান থেকে করোনা ভাইরাস (কভিড ১৯) এর বিস্তার রোধে কাজ করার আহ্বান জানানো হয়।  এসময় সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়। পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন রাস্তাঘাট পরিস্কার-পরিচ্ছন্নের উদ্যোগ নেয়া হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930