যে ৪ দেশকে ভিসা দিব না বাংলাদেশ

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২০

যে ৪ দেশকে ভিসা দিব না বাংলাদেশ

লন্ডন বাংলা ডেস্কঃঃ

করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে চীন, ইরান, ইতালি এবং দক্ষিণ কোরিয়ার সব রকম ভিসা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

 

রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৃহস্পতিবার বিকেলে করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

 

মন্ত্রী বলেন, প্রয়োজন হলে অন্য দেশের ভিসাও বন্ধ করা হবে। মিডিয়ার কারণে প্যানিক বেশি ছড়াচ্ছে। লজিক্যালি মৃত্যুর হার কম।

 

বিদেশে থাকা বাংলাদেশীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা যে দেশে আছেন সে দেশেই অবস্থান করবেন। সেই দেশের পদক্ষেপ অনুসরণ করবেন। প্রয়োজনে আমাদের মিশনের সঙ্গে যোগাযোগ করবেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031