সিলেট ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২২
লন্ডন বাংলা ডেস্কঃঃ
বড়লেখা উপজেলায় হাকালকি হাওরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অবৈধ বেড়াজাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসন ও বড়লেখা উপজেলা প্রশাসনের তত্বাবধানে বড়লেখার হাকালুকি হাওরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাকালুকি হাওরের দুধাই বিলের খাস কালেকশনের ধার্যকৃত মূল্য পরিশোধ না করে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত প্রায় ৫০০ কেজি নিষিদ্ধ ঘোষিত বেড়জাল জব্দ হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়লেখা সহকারী কমিশনার (এসিলেন্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বড়লেখা থানা পুলিশের একটি টিম।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||