নবীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালন

প্রকাশিত: 5:11 PM, October 29, 2022

নবীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালন

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

“কমিউনটি পুলিশিংয়ের মুলমন্ত্র শান্তি শৃংখলা সর্বত্র” এই শ্লোগানকে সামনে রেখে নবীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ইংরেজী পালন করা হয়েছে।

 

শনিবার (২৯ অক্টোবর) সকালে নবীগঞ্জ থানা প্রাঙ্গন থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে নবীগঞ্জ বাজার প্রদক্ষিন শেষে থানা প্রাঙ্গনে এসে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

 

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদের সভাপতিত্বে এবং এসআই বিজয় দেবের পরিচালায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি শাহিন দেলোয়ার।

 

এতে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটি’র সাধারন সম্পাদক মোঃ শামীম আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক, বর্তমান সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমদ খালেদ, ওসি অপারেশন আব্দুল কাইয়ুম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো রাকিল হোসেন, সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান সহ আরো অনেকেই। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমদ খান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সাবেক সভাপতি এটিএম সালাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক রুবেল মিয়া, উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক ছৈইফা রহমান কাকলী, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী, সাংবাদিক ফুয়াদ হাসান রাজন, অঞ্জন রায়, অধ্যক্ষ নজির আহমদ, শেখ আব্দুল হাকিম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক নিজামুল ইসলাম চৌধুরী, ইউপি সদস্য মায়া রানী দাশসহ কমিউনিটি পুলিশিং কমিটির লোকজন উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি শাহিন দেলোয়ার বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশ জনগনের দূরত্ব কমে এসেছে। বর্তমান সরকারের আমলে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে মামলার সংখ্যা কমে এসেছে। যার সুফল সাধারন মানুষ তা ভোগ করছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30