কুমারশাইল সীমান্তে চার রোহিঙ্গাসহ আটক ৫

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২২

কুমারশাইল সীমান্তে চার রোহিঙ্গাসহ আটক ৫

প্রতিনিধি/মৌলভীবাজারঃঃ

মৌলভীবাজারের বড়লেখার কুমারশাইল সীমান্তে চার রোহিঙ্গা শরণার্থীসহ পাঁচজনকে আটক করেছে স্থানীয়রা। রোববার ভোরে তাদের আটক করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হলেন- মো. রিয়াজ উদ্দিন (১৮), মো. সালমান (৩৫), আব্দুর রাজ্জাক (২৩), নুর কলিমা (১৬) এবং বান্দরবনের নাইক্ষ্যংছড়ি থানার বাসিন্দ মো. রিয়াজ (২৩)।

 

 

পুলিশ জানিয়েছে, আটক হওয়া পাঁচ জনের মধ্যে চার জনকে পুলিশ স্কটের মাধ্যমে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আর নাইক্ষ্যংছড়ি থানার বাসিন্দা মো. রিয়াজকে (২৩) আদালতে সোপর্দ করা হয়। শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ মাসুক মিয়া বলেন, কুমারশাইল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টাকালে ৪ রোহিঙ্গা শরণার্থীসহ পাঁচজনকে আটক করে স্থানীয়রা। তারা কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছিলেন। আটকদের মধ্যে চারজন রোহিঙ্গা।

 

 

 

তাদের পুলিশ স্কটের মাধ্যমে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। আর একজনের বাড়ি নাইক্ষ্যংছড়ি থানায়। তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি। এর আগে চলতি বছরের ২৪ আগস্ট সকালে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় ৭ রোহিঙ্গাকে আটক করা হয়েছিল।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930