নবীগঞ্জে অ্যাম্বুলেন্স ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ আহত-৭

প্রকাশিত: 5:46 PM, November 20, 2022

নবীগঞ্জে অ্যাম্বুলেন্স ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ আহত-৭

বুলবুল আহমেদ/ নবীগঞ্জঃঃ সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স সিলেট-ঢাকা মহা সড়কের আউশকান্দি ইউসূফ নগর আসা মাত্রই আউশকান্দি হীরাগঞ্জ বাজার থেকে ছেড়ে আসা অপর একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ অ্যাম্বুলেন্স যাত্রী ও সিএনজিতে থাকা ৫জন যাত্রী সহ মোট ৭জন আহত হয়েছেন।

 

এতে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসালয় ও নবীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসাক আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ ঘটনাটি ঘটেছে রবিবার (২০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা ৫০ মিনিটের সময়। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গুরুত্বর আহত অবস্থায় আছেন সিএনজিতে থাকা নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের হাদিস মিয়া (৫০), কাদিপুর গ্রামের সিএনজি চালক সেবুল মিয়া (৩০)।

 

এ রিপোর্ট লিখা পর্যন্ত অজ্ঞাত ২জন মহিলা সহ আর ১ জন পুরুষের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানান, সিলেট থেকে ছেড়ে আসা একটি অ্যাম্বুলেন্সের (কুমিল্লা ছ: ৭১-০০১৩) আউশকান্দি ইউসূফ নগরস্থ আসা মাত্রই আউশকান্দি হীরাগঞ্জ বাজার থেকে যাত্রীবাহী একটি সিএনজি (হবিগঞ্জ থ: ১১-১৯৮০) দূত্রগতিতে মহা সড়কের ইউসূফ নগরস্থ এলাকায় আসা মাত্রই মুখোমুখি সংঘর্ষের ঘটনা হয়। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটিকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসেন।

 

এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্স ও সিএনজি জব্দ করে থানায় আনা হয়েছে। ‘আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

 

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইচার্জ (ওসি) মোঃডালিম আহমদ একদল পুলিশসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30