মানবজমিন সম্পাদকের উপর মামলার প্রতিবাদে নবীগঞ্জে মানববন্ধন ও সভা

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০

মানবজমিন সম্পাদকের উপর মামলার প্রতিবাদে নবীগঞ্জে মানববন্ধন ও সভা
বুলবুল আহমদ/নবীগঞ্জঃঃ
 সাংবাদিকতার দিকপাল, সিলেট বিভাগের রত্ন, আর্ন্তজাতিক মিডিয়া ব্যাক্তিত্ব শীর্ষস্থানীয় দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও ক্রাইম রিপোর্টার আল-আমিনসহ ৩২ জনের বিরোদ্ধে সরকারদলীয় এমপি সাইফুজ্জামান শেখর কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে নবীগঞ্জে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার বিকালে  নবীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শহরের প্রাণকেন্দ্র নতুনবাজার মোড়ে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার ও সাধারন সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি মোঃ আলমগীর মিয়ার সঞ্চালনায় এতে আয়োজিত সভায় শুভেচ্ছা বক্তব্য দেন, মানবজমিন ষ্টাফ রিপোর্টার এম এ বাছিত। বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা জাপার সভাপতি শাহ আবুল খায়ের, উপজেলা বিএনপিরযুগ্ম আহবায়ক মুজিবুর রহমান শেফু, শিহাব আহমদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম, কেন্দ্রীয় আল-ইসলার সহ-প্রচার সম্পাদক ক্বাজী হাসান আলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি সমকাল প্রতিনিধি এম এ আহমদ আজাদ, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ আলা উদ্দিন, মুরাদ আহমদ, প্রেসক্লাবের সহ-সভাপতি আশাহিদ আলী আশা, যুগ্ম সম্পাদক কিবরিয়া চৌধুরী, কোষাধ্যক্ষ আকিকুর রহমান সেলিম,নির্বাহী সদস্য মোঃ অলিউর রহমান, শাহ সুলতান আহমেদ, মোঃ ছাদিকুল ইসলাম, এম মুজিবুর রহমান, সলিল বরন দাশ,শাহ মিজানুর রহমান, শামীম আহমদ চৌধুরী, এটিএম জাকিরুল ইসলাম, মোঃ শওকত, আলী, এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি মুহিবুর রহমান চৌধুরী তছনু, দৈনিক মানব কণ্ঠের প্রতিনিধি মুহিবুর রহমান, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সহ-সভাপতি এম এ মুহিত, সাধারন সম্পাদক মতিউর রহমান মুন্না,
নবীগঞ্জ প্রয়াত সাংবাদিক স্মৃতি ফোরামের সাধারন সম্পাদক ছনি চৌধুরী, সাংবাদিক নুরুজ্জামান ফারুকী, তৌহিদ চৌধুরী, সংবাদপত্র এজেন্ট মুশাহিদ আলী, পৌর পাঠক জমিনের সভাপতি জহিরুল ইসলাম ছোহেল, সাংবাদিক নাবেদ মিয়া, মোঃ আলাল মিয়া, সাংবাদিক সানিউর রহমান তালুকদার, হাছান চৌধুরী, শফিকুল ইসলাম নাহিদ, আলী জাবেদ মান্না, তাজুল ইসলাম, বিএনপি নেতা এম এ মুছাব্বির, মহসীন চৌধুরী, ওয়ারিছুল আম্বিয়া তালুকদার, সাংবাদিক অঞ্জন রায়, উপজেলা ছাত্রদল নেতা কপিল উদ্দিন প্রমূখ। মানববন্ধন ও সামাবেশে বক্তারা বলেন, সিলেট বিভাগেরকৃতি সন্তান, নবীগঞ্জের রতœ মতিউর রহমানকে অহেতুক হয়রানীর চেষ্টা করলে গোটা সিলেট বিভাগকে অচল করে দেয়া হবে। ডিজিটাল নিরাপত্তার নামে কালো আইন দিয়ে গণতন্ত্র ও সাংবাদপত্রের সাংবিধানিক অধিকার হরণের চেষ্টা সফল হবেনা। নির্বিক ও নির্লোভ সাংবাদিক মতিউর রহমান চৌধুরীরসহ সকল সাংবাদিকের উপরকথিত কালো আইনে দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। মিথ্যা ও ভুতুরে মামলা দিয়ে দেশের সম্পদ ও সাংবাদিকতার আইকন মতিউর রহমান চৌধুরীকে হয়রানীর চেষ্টা কখনও মেনে নেয়া হবেনা। আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031