ফেসবুকে স্ত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে গ্রেফতার স্বামী

প্রকাশিত: 4:54 PM, January 27, 2023

ফেসবুকে স্ত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে গ্রেফতার স্বামী

জেলা প্রতিনিধিঃঃ

৫ বছর আগে সদর উপজেলার জালালাবাদ গ্রামের সুন্দর আলীর ছেলে ইসমাইলের সঙ্গে বানিয়াচং উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের এক তরুণীর বিয়ে হয়। সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হলে ইসমাইল তার স্ত্রীর নগ্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

 

হবিগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক) ছড়িয়ে দেওয়ার অভিযোগে ইসমাইল মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

 

বুধবার (২৫ জানুয়ারি) রাত ১২টায় ইসমাইলের স্ত্রী তার বিরুদ্ধে থানায় তথ্য-প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন। পরে উপ-পরিদর্শক (এসআই) মমিনুল হক তাকে গ্রেফতার করেন।

 

বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30