হাকালুকি হাওরে পরিযায়ী পাখি শিকার রোধে ‘পাখি বিষয়ক আলোচনা’ শীর্ষক সভা

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৩

হাকালুকি হাওরে পরিযায়ী পাখি শিকার রোধে ‘পাখি বিষয়ক আলোচনা’ শীর্ষক সভা

প্রতিনিধি/জুড়ীঃঃ
মৌলভীবাজারের জুড়ীতে পরিযায়ী পাখি শিকার রোধে ‘পাখি বিষয়ে আলোচনা’ শীর্ষক সচেতনতামূলক আলোচনা সভার অনুষ্টিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় উপজেলার হাকালুকি হাওরের চাতলা বিলে মৌলভীবাজার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও আইইউসিএন যৌথভাবে এ অনুষ্টানের আয়োজন করে।

 

বন্য প্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা মীর্জা মেহেদী সরোয়ার এর সভাপতিত্বে ও আইইউসিএন এর প্রোগ্রাম সহকারী মাহী ওয়াসীম এর পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এ মোঈদ ফারুক।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী রেঞ্জের সহকারী বন সংরক্ষক শেখ আবুল কালাম আজাদ, আইইউসিএন এর প্রোগ্রাম সহকারী সামির সাহা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, পাথারিয়া বন্য প্রাণী সংরক্ষণ টিমের সভাপতি কামরুল হাসান নোমান, সদস্য খোরশেদ আলম, সমাজসেবক হাবিবুর রহমান, প্রমুখ।

 

এসময় বক্তারা বলেন, “একসময় হাকালুকি হাওরে শুধু পাকি আর পাখি ছিল। দিনে দিনে পাখির সংখ্য কমে গেছে। পাখিগুলো অনেক দূরের পথ পাড়ি দিয়ে আমাদের দেশে আসে। এদের যদি মেরে ফেলা হয় তাহলে একসময় আমাদের দেশে পাখি আসা বন্ধ হয়ে যাবে। হাকালুকির সৌন্দর্য ধরে রাখতে হলে পাখি শিকার বন্ধ করতে হবে। বেশি বেশি পাখির সমাগম হলে হাকালুকিতে পর্যটকরা বেশী আসবে, এতে এলাকার মানুষের আর্তসামাজিক উন্নয়ন হবে। পাখি শিকার রোধে স্থানীয়ভাবে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930