সিলেটে চলছে বিপিএলের আসর, সমালোচনায় স্টেডিয়াম

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৩

সিলেটে চলছে বিপিএলের আসর, সমালোচনায় স্টেডিয়াম

ক্রিড়া প্রতিবেদকঃঃ

সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি উন্নয়নপ্রকল্পে বাঁশের ব্যবহার দেখা গেছে। এতে হয়েছে আলোচনা-সমালোচনা। তবে এবার একটি আন্তর্জাতিক স্টেডিয়ামে দেখা গেলো বাঁশের ব্যবহার। আর সেই স্টেডিয়ামটি সিলেটের। দেখা গেছে- সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সাইড স্ক্রিনে ব্যবহার করা হয়েছে বাঁশ।

 

 

 

যা বিপিএলের মান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়াও ঠিক প্রেস বক্সের সামনে এই বিশ্রী সাইড স্ক্রিনটি থাকায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন ঘটিছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে ধরা হয় দেশের অন্যতম সুন্দর ক্রিকেট স্টেডিয়াম হিসেবে। তবে এই সৌন্দর্যকে অবজ্ঞা করা হচ্ছে সব সময়।

 

 

 

এমনিতেই এবারের বিপিএল নানা কারণে সমালোচনার রসদ জুগিয়ে যাচ্ছে। ডিসিশন রিভিউ সিস্টেম, আম্পায়ারিংয়ের মান, বিদেশি খেলোয়াড়দের সাথে ফ্র্যাঞ্চাইজিগুলোর যোগাযোগের অস্পষ্টতা নিয়েও অভিযোগ উঠছে। এর সাথে যুক্ত হল এই বাঁশ কান্ড। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রেস বক্রের ঠিক সামনে বাঁশের তৈরি এই সাইড স্ক্রিনে যেমন স্টেডিয়ামকে সৌন্দর্যহানী করেছে তোমনি প্রেস বক্স থেকে খেলা দেখার দৃশ্যটা নষ্ট করছে। আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের সাইড স্ক্রিনে এমন বাঁশের ব্যবহার নজর কেড়েছে সবার।

 

 

 

তবে কর্মকর্তার বলছেন, স্টেডিয়ামের নিজস্ব কোন সাইড স্ক্রিনে না থাকায় ডেকোরেটস থেকে ধার করে এনে বসানো হয়েছে এই সইড স্ক্রিন। তবে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এই সংক্রান্ত সংবাদ প্রচারের পর সেই বাঁশ ঢেকে দেয়া হয়েছে কালো কাপড়ে। বিপিএলের সিলেট পর্বে প্রায় প্রতিটি ম্যাচেই দেখা গেছে গ্যালারি ভর্তি দর্শক। বিপিএলের প্রতি সিলেটবাসীর আগ্রহ থাকলেও বিভিন্ন অনিয়মের কথা বলছেন দশর্করা। এই মাঠে ম্যাচ সংখ্যা কম হওয়ায় হতাশাও প্রকাশ করেন সাধারণ ক্রিকেটপ্রেমীরা।

Spread the love