লাউয়াছড়ায় আগুন

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০

লাউয়াছড়ায় আগুন

 

সালাহ্উদ্দিন শুভ, কমলগঞ্জঃঃ

 

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন বনে মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর সাড়ে ১২টায় হঠাৎ আগুন লাগে। ফায়ার সার্ভিসেস সিভিল ডিফেন্সের কর্মীরা চেষ্টা করে চারিদিকে ছড়ানো আগুন নিয়ন্ত্রণ করে। বেসরকারী সংস্থা হীড বাংলাদেশের কার্যালয়ের পিছনের বনাঞ্চলে এ আগুন লাগে।

 

কমলগঞ্জ থানা ও একাধিক সূত্রে জানা যায়, প্রচন্ড খরতাপের মাঝে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে হীড বাংলাদেশের কার্যালয়ের পিছনের বনে আগুন লাগে। ক্রমে ছোট আকারে আগুন ছড়ালে বিষয়টি জেনে কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাপক এলাকা নিয়ে কম উচ্চতায় আগুন জ্বলছিল। পরে তা নিয়ন্ত্রণ করে কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস।

 

 

হীড বাংলাদেশের স্থানীয় কর্মকর্তা তপন সাহা বলেন, তাদের ধারণা কেউ সিগারেট পান করে পিছনের বনের শুকনো পাতার উপর ফেলে যাবার পর থেকে আগুন লাগে। আগুনের লেলিহান কম উচ্চাতায় হলেও ব্যাপক এলাকায় আগুন ছড়িয়ে যায়। ঘটনাস্থলে যাবার তেমন কোন রাস্তা না তাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা গাড়ি নিয়ে সেখানে যেতে পারেনি। সাথে পুলিশ সদস্যরা চেষ্টা করেও মূল ঘটনাস্থলে যেতে পারেনি।

 

কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসেস ও সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর কাদির বলেন, বেলা সাড়ে ১২টা থেকে আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখন কিছু বলা যাচ্ছে না। তারা আগুন নেভানোর চেষ্টা করছেন বলে তিনি জানান।
কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বনে আগুনের সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর থেকে আগুন লাগলেও তারা জেনেছেন অনেক পরে। তারপরও ফায়ার সার্ভিসেস সিভিল ডিফেন্সের কর্মীদের সাথে পুলিশের একটি দলও সেখানে পাঠানো হয়েছে। সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত আগুন নেভানো যায়নি। তিনি ধারণা করছেন কেউ বনের শুকনো পাতার ওপর জলন্ত সিগারেট ফেলে গেছে। ফলে আগুন লেগে যায়।

 

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বনে আগুন লাগার সত্যতা নিশ্চিত করে লন্ডন বাংলাকে বলেন, পুরোপুরি ভাবে আগুন নেভানোর চেষ্টা চলছে। উপজেলা প্রশাসন এ দিকে সার্বক্ষনিক নজরদারি করছে বলেও তিনি জানান।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930