কোচিং সেন্টারে অভিযান

প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২০

কোচিং সেন্টারে অভিযান

লন্ডন বাংলা ডেস্কঃঃ
সরকারি নির্দেশনা অমান্য করে রাজবাড়ীর বালিয়াকান্দিতে কোচিং ও প্রাইভেট সেন্টার খোলা থাকলেই জেল-জরিমানা করার ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম। মঙ্গলবার সকালে বালিয়াকান্দি শহরে একটি কোচিং সেন্টারে শিক্ষার্থীদের পাঠদান চলছিল।

 

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার একেএম আজমল হুদা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মনিরুজ্জামান মনির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাফিন জব্বার, বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়েদুল হক, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রবিউল হকসহ পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় কোচিং সেন্টার মালিককে সতর্ক করা হয়।

 

এসময় জানান হয়, সরকার ঘোষিত বন্ধের দিনে কোনো কোচিং সেন্টার ও প্রাইভেট সেন্টার খোলা থাকলে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন, মঙ্গলবার উপজেলার সাতটি ইউনিয়নে মাইকিং করা হচ্ছে। বুধবার থেকে এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031