মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৩

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

জেলা প্রতিনিধিঃঃ

 মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় হৃদয় ছত্রী নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার সকালে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের হলিছড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত হৃদয় ছত্রী মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগানের ’কংকন চৈত্রীর ছেলে। তিনি সিলেটের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে কর্মরত ছিলেন।

 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শনিবার সকাল ৮টার দিকে কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের ব্রাহ্মণবাজার ইউনিয়নের হলিছড়া নামক এলাকায় মোটরসাইকেল আরোহীর রক্তাক্ত লাশ রাস্তার উপরে পড়েছিল। বিষয়টি দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে জানালে ঘটনাস্থলে মরদেহটি উদ্ধারের পর থানায় হস্তান্তর করে ফায়ার সার্ভিস।

 

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সোলায়মান আহমদ বলেন, ‘ঘটনাটি কীভাবে ঘটেছে, তা জানা যায়নি। তবে প্রাথমিকভাবে নিহতের তথ্য পাওয়া গেছে। 

 

হৃদয় ছত্রীর গ্রামের ছাত্র নেতা বিজয় ছত্রী জানান, ‘বাসন্তী পূজার ছুটিতে সে বাড়িতে আসছিলো। গতকাল তার ছুটি শেষ হয়। আজ সকালে তার কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সে মারা যায়। তার এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না।

 

কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930